• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাওরাইলে ওয়াসিম ইকবাল কাননের নির্বাচনি মোটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন আসতে শুরু করেছে: চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হক ভুল বোঝাবুঝির অবসান, জায়েদ খানকে ‘সরি’ বললেন রিফাত চৌধুরী ‘সাবান কোম্পানি মিডিয়ার দায়িত্ব নেওয়ার পরই শিল্পীদের পতন হয়েছে’: অভিনেতা ও কবি রিফাত চৌধুরী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৬২৪ জন আটক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বিএডিসির মেগা প্রকল্প: বদলে যাচ্ছে সিলেটে ১৭ হাজার হেক্টরের কৃষি ও হাওরের অর্থনীতি ক্ষমতার গিরগিটি বদলে পার পেয়ে যাচ্ছেন ‘রিক্সা বশির’!

বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন আসতে শুরু করেছে: চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হক

মাসুদ রেজা শিশির / ১০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রেজা শিশির: বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি, তবে বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন এসেছে। এলাকাকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি জনগণকে সাথে নিয়ে উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় কে এম নইমুল হক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকারসমূহ বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নাগরিক সেবা সহজি করণ, ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, মাসিক গণশুনানি, অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়নকাজের প্রকাশ্য হিসাব প্রকাশ, রাস্তাঘাটের খানাখন্দ সংস্কার, আলোকিত জনপথ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি এবং তরুণদের দক্ষতা উন্নয়ন।

পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং নির্ধারিত সময়ের মধ্যে সব উন্নয়ন কাজের অগ্রগতি জনগণের সামনে প্রকাশের দৃঢ় অঙ্গীকার ব্যক্তসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করেন দির্ষ তিন বারের মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হক।

শনিবার বিকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজারে সর্বস্তরের জনগণের সাথে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কে. এম নইমুল হকের নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।

মত বিনিময় সভায় আব্দুল মমিন মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নিরব বাবু, ইঞ্জিনিয়ার কে এম নাহিদ সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত থেকে মাজবাড়ী ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও স্থানীয় নানা সংকট নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা