• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী কেয়া পায়েল মঞ্চে ফিরলেন অভিনেতা উত্তম অধিকারী অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সাওরাইলে ওয়াসিম ইকবাল কাননের নির্বাচনি মোটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন আসতে শুরু করেছে: চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হক ভুল বোঝাবুঝির অবসান, জায়েদ খানকে ‘সরি’ বললেন রিফাত চৌধুরী ‘সাবান কোম্পানি মিডিয়ার দায়িত্ব নেওয়ার পরই শিল্পীদের পতন হয়েছে’: অভিনেতা ও কবি রিফাত চৌধুরী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

‘সাবান কোম্পানি মিডিয়ার দায়িত্ব নেওয়ার পরই শিল্পীদের পতন হয়েছে’: অভিনেতা ও কবি রিফাত চৌধুরী

ফরিদুল আলম ফরিদ / ২৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: ‘সাবান কোম্পানি মিডিয়ার দায়িত্ব নেওয়ার পরই শিল্পীদের পতন হয়েছে’- এমন মন্তব্য করেছেন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী।

তার এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি শুধু শিল্পীদের ব্যক্তিগত পতনের মধ্যে সীমাবদ্ধ নয়; গত কয়েক দশকে বাংলাদেশের সিনেমা, মঞ্চ, টেলিভিশন নাটক ও সঙ্গীতাঙ্গনেও নানা পরিবর্তন ও সংকট দেখা দিয়েছে।

অনেকের মতে, গণমাধ্যম ও বিনোদন শিল্পের ওপর করপোরেট প্রতিষ্ঠানের প্রভাব বাড়ার পাশাপাশি কিছু প্রভাবশালী প্রযোজক, পরিচালক ও চ্যানেল মালিকের সিদ্ধান্তও এ পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে।

ফলে একসময় যে শিল্পাঙ্গনে সৃজনশীলতা, মৌলিক গল্প, শক্তিশালী অভিনয় ও সংগীতের চর্চা ছিল প্রধান চালিকাশক্তি, সেখানে বাণিজ্যিক বিবেচনা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে-এমন মতও রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।

রিফাত চৌধুরীর মন্তব্যকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে-বাংলাদেশের মিডিয়ার বর্তমান সংকটের জন্য দায়ী কারা এবং এই শিল্পকে তার সৃজনশীল শক্তি ফিরিয়ে দিতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন?

সংশ্লিষ্টদের মতে, শিল্পী, প্রযোজক, পরিচালক, গণমাধ্যম মালিক ও দর্শক-সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা