• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নায়করাজকে ঘিরে অভিনেতা আবিরের মধুর স্মৃতি জায়েদ খান এবার ‘শিকারী’! বিদেশি মডেলদের সঙ্গে নতুন রূপে তিনি বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৩৫ বছর পর সরাসরি ভোটে আজ রাষ্ট্রপতি নির্বাচন আফতাবনগর সোসাইটিতে আর্থিক অনিয়ম ও অবৈধ বাণিজ্যিক কার্যক্রমের অভিযোগ মাদক নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা; ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন রাজ-রুবেলকে ঘিরে সরব ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

নায়করাজকে ঘিরে অভিনেতা আবিরের মধুর স্মৃতি

ফরিদুল আলম ফরিদ / ১৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের সঙ্গে কাজের স্মৃতি আজও অমলিন অভিনেতা আবির চৌধুরীর কাছে। ক্যারিয়ারের শুরুর দিকেই এই কিংবদন্তির সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। নায়করাজের বলা ছোট্ট একটি কথাও এত বছর পর আবিরের মনে গেঁথে আছে। রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকীতে সেই স্মৃতিই তুলে ধরেছেন এই অভিনেতা।

আবির জানান, ‘বাপ বড় না শ্বশুর বড়’ সিনেমার শুটিংয়ের সময়ের একটি ছবিই তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই দিনগুলোর কাছে। এফডিসিতে শুটিং চলাকালে স্টিল ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক ও সুচরিতা। তখন নবাগত আবির কালো টি-শার্ট ও জিন্স পরে ছিলেন। তাকে দেখে রাজ্জাক বলেন, “শোনো, টি-শার্টের ওপর একটা শার্ট পরো।”

সিনিয়রের কথা মেনে সঙ্গে সঙ্গে টি-শার্টের ওপর শার্ট পরে নেন আবির। তখন বিষয়টির গুরুত্ব বুঝতে না পারলেও বছর পেরিয়ে সেই কথার ভেতরের মমতা উপলব্ধি করেন তিনি। আবিরের ভাষায়, রাজ্জাকের সেই পরামর্শ ছিল একজন নবাগত শিল্পীর প্রতি একজন অভিজ্ঞ শিল্পীর আন্তরিক খেয়াল।

এই সিনেমায় পরে রাজ্জাকের ছোট ছেলে সম্রাটও যুক্ত হন। তবে তারও আগে রাজ্জাকের সঙ্গে আবিরের আরও স্মরণীয় একটি অভিজ্ঞতা ছিল। ‘থার্টি ফাইভের আমলে’ সিনেমায় জীবনের প্রথম শটেই দুই পাশে পেয়েছিলেন নায়করাজ রাজ্জাক ও খলিলকে। দুই কিংবদন্তির সঙ্গে প্রথম শটের স্মৃতি তাই তার কাছে বিশেষ হয়ে আছে।

২০১৭ সালের ২১ আগস্ট মারা যান নায়করাজ রাজ্জাক। তার নবম মৃত্যুবার্ষিকীতে আবির বলেন, মানুষ চলে গেলেও কিছু কথা ও স্মৃতি থেকে যায় আজীবন। রাজ্জাকের সেই ‘টি-শার্টের ওপর একটা শার্ট পরো’ কথাটিও তার কাছে তেমনই এক অমূল্য স্মৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা