• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা বরিশালের গল্পে নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার

ইনা খান-আকাশ মাহমুদ নতুন গানে উচ্ছ্বাস

ফরিদুল আলম ফরিদ / ৯০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও ইনা খান। তাদের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘ডালিম ঠোঁট’। বাংলা গানের সঙ্গে আফ্রো বিটের ফিউশনধর্মী এই গানটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে আকাশ ড্রিম মিউজিক ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন ইনা খান। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে আকাশ মাহমুদ ও ইনা খানকে। কোরিওগ্রাফি করেছেন গৌবর গোগো এবং ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

গানটি নিয়ে কন্ঠশিল্পী ইনা খান বলেন, “বিদেশে জন্ম হলেও বাংলা সংস্কৃতির প্রতি আমার আলাদা টান রয়েছে। সেই ভালোবাসা থেকেই বাংলা গানের সঙ্গে আফ্রো বিটের মিশেলে ‘ডালিম ঠোঁট’ তৈরি করেছি। আমার দুই ভাই আশিক ও আকাশের ওপর আস্থা রেখেই এই প্রজেক্টে কাজ করেছি। আশা করি, সবাই গানটি ভালোবাসবেন। পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ।”

আকাশ মাহমুদ বলেন, “অনেক দিন ধরেই দর্শকদের একটি অভিযোগ ছিল, আমি একই ধরনের গান করি। সেই প্রত্যাশা পূরণ করতেই এবার আফ্রো বিট ঘরানার এই নতুন গান নিয়ে এসেছি। আশিক, ইনা এবং আমি- তিন ভাইবোনের সম্মিলিত প্রচেষ্টার ফল ‘ডালিম ঠোঁট’। আশা করছি, শ্রোতাদের কাছে এটি ভিন্ন এক অভিজ্ঞতা হয়ে উঠবে।”

নির্মাতা আশিক মাহমুদ বলেন, “‘ডালিম ঠোঁট’ আমাদের অনেক স্বপ্নের একটি প্রজেক্ট। বাংলা গানের ইন্ডাস্ট্রিতে আফ্রো বিটধর্মী কাজ এখনও খুব বেশি হয়নি। তাই নতুন কিছু করার চেষ্টা থেকেই এই আয়োজন। পুরো টিমের আন্তরিক পরিশ্রমে গানটি তৈরি হয়েছে। আশা করছি, শ্রোতারা নতুন এই উদ্যোগকে সাদরে গ্রহণ করবেন। পাশাপাশি ‘আকাশ ড্রিম মিউজিক’ পরিবারের পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা