• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী

কাহিনীকার, সংলাপ রচয়িতা, প্রযোজক ও পরিচালক ছটকু আহমেদ স্যারের জন্মদিন

ফরিদুল আলম ফরিদ / ৩৯৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

সৈয়দ উদ্দীন আহমেদ। ডাক নাম ছটকু। চলচ্চিত্র শিল্পে সবাই যাকে ছটকু আহমেদ নামে চেনে, ভালোবাসে। শিক্ষায় তিনি একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার। কিন্তু, পেশায় কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা, পাশাপাশি পরিচালক এবং প্রযোজক। প্রায় সাড়ে তিনশো’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য কিংবা সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। পরিচালনা করেছেন বেশ কটি চলচ্চিত্র।

শিক্ষা জীবনেই নাটক ও সংস্কৃতির প্রতি ছিলো তার আকর্ষণ। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের “ডাকঘর” নাটকটি পরিচালনা করে সবার প্রশংসা পেয়েছিলেন। ১৯৭২ সালে তিনি ঋত্বিক ঘটকের “তিতাস একটি নদীর নাম” ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে সংশ্লিষ্ট হন। “নাত বৌ” তার পরিচালনার প্রথম ছবি । এতে অভিনয় করেন তখনকার সুপারহিট জুটি রাজ্জাক-ববিতা। এরপর ‘রাজদণ্ড’, ‘গৃহবিবাদ’, ‘চেতনা’, ‘মায়া-মমতা’, ‘সত্যের মৃত্যুর নেই’, ‘বুকের ভেতর আগুন’, ‘বুকভরা ভালোবাসা’, ‘মিথ্যার মৃত্যু’, ‘প্রতিবাদী মাস্টার’ ও ‘আজকের রূপবান’সহ ১৫টি সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার বহুল আলোচিত ও ব্যাবসা সফল ছবি “সত্যের মৃত্যু নাই”। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ অনেক অনেক পুরস্কার পদক ও সম্মাননা।

দীর্ঘ ক্যারিয়ারে ছটকু আহমেদ তিন শতাধিক সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন। যার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘সত্য মিথ্যা’, ‘বাংলার বধূ’, ‘লালু মাস্তান’, ‘পিতা মাতা সন্তান’, ‘ঘাতক’ ও ‘চেতনা’। তিনি এজে মিন্টু পরিচালিত ‘সত্য মিথ্যা’ সিনেমার সংলাপ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

আমি তাঁকে ওস্তাদ বলি। কারণ, আমার চলচ্চিত্র গুরু প্রয়াত এম. এম সরকার এরও সিনিয়র চলচ্চিত্র ব্যাক্তিত্ব তিনি। এছাড়াও আমাদের “জনতার নিঃশ্বাস” এর সম্মানিত উপদেষ্টা তিনি। তিনি বর্তমানে একটু অসুস্থ।

আজ ৬ অক্টোবর ছটকু আহমেদ ওস্তাদ এর শুভ জন্মদিনে আমি ও ‘জনতার নিঃশ্বাস’ পরিবার তাকে শুভেচ্ছা জানিয়ে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, আবার আমাদের মাঝে ফিরে আসবেন সেই তওফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031