• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপপ্রচারের পরিপ্রেক্ষিতে এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি, ১ জুন শিক্ষা সচিবকে এলজিআরডি প্রতিমন্ত্রীর ডিও পরীক্ষার্থীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ: “গুলশান ডিগ্রি কলেজ” এ হল বাণিজ্যের আড়ালে সক্রিয় প্রভাবশালী চক্র! বিশ্বখ্যাত সায়েন্টিফিক আমেরিকান ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ ড. তনিমা তাসনিম অনন্যা আহত হনুমানের ‘রোগী’ সেজে ক্লিনিকে অপেক্ষা, পাংশায় চাঞ্চল্য জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি আব্দুল মুনতাকিম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্ববাজারে তেলের দাম কমল জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, মেসিকে পেছনে ফেললেন ইরানের সাথে সমঝোতা চুক্তি স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

অপপ্রচারের পরিপ্রেক্ষিতে এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি

নিজস্ব প্রতিবেদক / ৩১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি-কে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে।

এ প্রেক্ষিতে সকলের প্রতি বিনীত অনুরোধ, মাননীয় প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।

সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজনকে নিয়ে উদ্ভূত ঘটনায় মাননীয় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেপ্তারকৃত সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। একই সঙ্গে, যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে মহান পেশা সাংবাদিকতায় কর্মরত সাংবাদিক সমাজের দুই পক্ষের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়- সেদিকে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি, প্রতিমন্ত্রী তাঁর সম্পর্কে প্রচারিত বিভিন্ন অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

বার্তা প্রেরক
মোঃ আতিকুর রহমান
প্রেস সেক্রেটারি
মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা