• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে জাতিসংঘে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৬২৪ জন আটক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বিএডিসির মেগা প্রকল্প: বদলে যাচ্ছে সিলেটে ১৭ হাজার হেক্টরের কৃষি ও হাওরের অর্থনীতি ক্ষমতার গিরগিটি বদলে পার পেয়ে যাচ্ছেন ‘রিক্সা বশির’! ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সিএমপি কোতোয়ালী থানার বিতর্কিত ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর ‘স্ট্যান্ড রিলিজ’ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিল ডিফেন্ডার দানিলো বললেন ‘ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি’

ক্রীড়া ডেস্ক / ৯২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

বিশ্বকাপে প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল। এই পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন দলের অন্যতম সদস্য দানিলো। ম্যাচের পরে এই ডিফেন্ডার দলের প্রথমার্ধের খেলার কড়া সমালোচনা করেছেন এবং বাকি বিশ্বকাপে মনোভাব বদলানোর দাবি জানিয়েছেন।

দানিলো বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধে স্নায়ুচাপ একটা বড় কারণ ছিল, কিন্তু আমাদের এটা সামলাতে হবে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি সেভাবে খেললে মূল্য অনেক বেশি দিতে হয়। ভাগ্যিস প্রথমার্ধে আমরা আরও বেশি গোল খাইনি। প্রথমার্ধটা ১-১ গোলে শেষ হয়েছে। এটা পরের ম্যাচের জন্য শিক্ষা হোক, এবং সেই শিক্ষাটা দ্রুত নিতে হবে।’

প্রথমার্ধ নিয়ে আরও বিস্তারিত বলেন ফ্লামেঙ্গোর এই ডিফেন্ডার। তিনি বলেন, ‘একটু একটু করে সব কিছু হবে। কোচ যেমন বলেছেন, সঠিক মূল্যায়ন করা, প্রতিটি বিষয়কে সঠিক গুরুত্ব দেওয়া উচিত আমাদের। তবে প্রথমার্ধে আমাদের আচরণ, কৌশল এবং টেকনিক্যাল দিক থেকে আমাদের অবস্থান অনেক নিচুতে ছিল। দ্বিতীয়ার্ধে আমরা একটু শান্ত হতে পেরেছি এবং মাঠের জায়গাগুলো ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। তারপর আমরা যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পেরেছি। প্রথমার্ধে আমরা একটু ভাগ্যবান ছিলাম যে পিছিয়ে পড়িনি এবং খেলা আমাদের ফেরার আরেকটা সুযোগ দিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে।’

এই ড্রয়ের পর ব্রাজিল নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ২০ তারিখ। সেদিন তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকবে গ্রুপের তলানিতে থাকা দল হাইতি। এরপর বাংলাদেশ সময় ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা