• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা বরিশালের গল্পে নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার

নরসিংদীর বেলাবোতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১৫ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দুলাল সরকার / ৮৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও মাদক সংক্রান্ত অপরাধে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানউল্লাহ এর দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মরিচাকান্দি এলাকার মোঃ হোসেন, ধুকুন্দি (নয়াবাগ) এলাকার মোঃ আশরাফুল রহমান শুভ এবং দিঘলদী কান্দাচরভাগবের এলাকার মোঃ মোরশেদ আলম রিপন।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এজাহারভুক্ত চার আসামি মকবুল হোসেন (৪২), টুটুল (২২), মোশারফ হোসেন (৪০) ও আকরাম হোসেন (২৪) কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবনের অপরাধে আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন সাব্বির (২২), এবাদত মিয়া (২২), অনিক লাল (২০), রমিম (২০), মেহেদী (২২), খোরশেদ (৩৬), উবায়দুল্লাহ (৩৩) এবং কাউছার (২০)।

ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী ইয়াবা সেবনের অপরাধে অধিকাংশ আসামিকে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ১২ মাস থেকে ২০ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অন্যান্য ধারায় কয়েকজনকে ৪০ দিন থেকে ২ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত ও এজাহারভুক্ত আসামিদের নরসিংদী সদর আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগার নরসিংদীতে প্রেরণ করা হয়েছে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানউল্লাহ বলেন, মাদক, চুরি, প্রতারণা ও অন্যান্য অপরাধ দমনে বেলাবো থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, বিশেষ করে মাদক কারবারি বা মাদক সেবনের কোন ছাড় হবে না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা