• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে, এবার আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে করবেন এই বিশ্বকাপে ৭৫ মিনিটের পর ১১ গোল: আর্জেন্টিনা যেন ঘুরে দাঁড়ানোর অন্য নাম গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন লিওনেল মেসি শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল শেষবার বিদায় মুহূর্তে মেসির জার্সি কে পাবেন? ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পারিবারিক কলহের জেরে গৃহবধূ নিখোঁজ, ফতুল্লা মডেল থানায় জিডি সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজগঞ্জের যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’ মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা, কানসাস সিটিতে আরও এক মহাকাব্য লিখলেন ফুটবল-সম্রাট

মাদকবিরোধী কার্যক্রমে বিশ্বম্ভরপুরে যৌথ উদ্যোগ কমিটি গঠন

আশিকুর রহমান আশিক / ১৩৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১ জুন, ২০২৬

মোঃ আশিকুর রহমান আশিক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুজিব বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে “মাদক নির্মূলে যৌথ উদ্যোগ কমিটি” নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির কমিটি ঘোষণা করেন এর উদ্যোক্তা আজিজ মাহমুদ। কমিটিতে গোলগাঁও গ্রামের আনিসুর রহমানকে আহ্বায়ক এবং দক্ষিণ মৌয়াকুড়া গ্রামের আফজাল হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জব্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব আল হাসান।

এ সময় বক্তব্য দেন বদরুল আমিন, মাহমুদ হাসান, নতুন গোলগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি ডা. শাহজাহান, সাইফুল আমিন ও আরাফ আহমেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতারা বলেন, মাদকের বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক প্রচারণা, আলোচনা সভা, সামাজিক উদ্যোগ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করা হবে। তাঁরা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা