• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পারিবারিক কলহের জেরে গৃহবধূ নিখোঁজ, ফতুল্লা মডেল থানায় জিডি সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজগঞ্জের যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’ মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা, কানসাস সিটিতে আরও এক মহাকাব্য লিখলেন ফুটবল-সম্রাট মালয়েশিয়া প্রবাস থেকে গীতিকার শফিকুল আলমের স্বপ্নপূরণ, একসঙ্গে রেকর্ড হলো তিনটি মৌলিক বাংলা গান নতুন প্রজন্মের সংগীত পরিচালক ই এস আভিরের ব্যস্ত সময়: একদিনে তিন মৌলিক গানের রেকর্ডিং সম্পন্ন মগবাজারে একসঙ্গে তিনটি মৌলিক গানের অডিও রেকর্ডিং সম্পন্ন, শিগগিরই প্রকাশ পাবে জনতা টিভিতে আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে: মীর শাহে আলম গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর বন্ধু বিবেচনায় বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খান

মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

আনন্দ, স্মৃতিচারণা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে আজ  রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীরা স্কুল জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. হারুন-অর-রশীদ।

বিশ্বব্যাংকের কনসালটেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মতিন মিয়া, ড. এ কে এম মুসা, কান্ট্রি ডাইরেক্ট, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ইঞ্জিনিয়ার মো: শাহজাহান, আরিফুর ইসলাম টিপু মিয়া, অখিল রঞ্জন বিশ্বাস এবং মো: মুন্তাজ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, বিদ্যালয় শুধু শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি মানুষের মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্ব গঠনের ভিত্তি। এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথি মো. হারুন-অর-রশীদ বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ছিল পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে স্মরণীয় ও সফল উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তারা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগ শক্তিশালী করা এবং বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা