• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ অকাল প্রয়াত ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা আবুল খায়ের হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক

জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

এস এম শফি / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

এস এম শফি: আজ ২৩ মে বর্তমান সময়ের আলোচিত এবং জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী প্রিন্স আলমগীরের ৫৭তম জন্মদিন। ১৯৭০ সালের এইদিনে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত আমরাইল তেলিপাড়ার নিভৃত গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন প্রিন্স আলমগীর।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি ছিলো তার তীব্র আকর্ষণ। একারণে শৈশবেই তিনি সংস্কৃতির বিভিন্ন শাখায় অবাধে বিচরণ করতেন। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে তিনি বরাবরই প্রথম স্থান অধিকার করতেন। তারুণ্যে একনিষ্ঠতা, একাগ্রতা, কঠোর সাধনা এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি সঙ্গীত, জাদুশিল্প ও কৌতুক অভিনয়ে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। তিনি বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সরব পদচারণা। সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাহরাইন, দুবাই, কাতার, জর্ডান, শ্রীলঙ্কা, ভারত এবং নেপালসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তিনি। বিদেশের মাটিতে সাংস্কৃতিক নৈপুণ্য পরিবেশনের মাধ্যমে তিনি পেয়েছেন দর্শক-শ্রোতাদের ভূয়সী প্রশংসা। টেলিভিশন এবং মঞ্চের অসংখ্য অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করে তিনি ইতোমধ্যেই সঙ্গীত পিপাসুদের মন জয় করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে সরাসরি সঙ্গীত পরিবেশন করে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি।

জন্মদিন উপলক্ষ্যে তার নিজ বাসভবনে স্বজন এবং  ভক্তদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫৭তম জন্মদিন উদযাপনের মূহুর্তে প্রিন্স আলমগীর সবার দোয়া এবং আশির্বাদ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা