• শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৩০০ ফিটে ছিনতাইকারীর কবলে পরিচালক সোহেল খান বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের সন্তানের মা হওয়ার কারণ জানালেন এশলে ক্লেয়ার আরেকটি রেকর্ডের হাতছানি সূর্যবংশীর, টক্কর দিচ্ছেন গেইলদের সঙ্গে ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়: মির্জা ফখরুল পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান ঘাতকসহ দুইজন গ্রেফতার রাজবাড়ীর পাংশায় মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৪ শতাধিক রোগী ট্রাম্পের দাবি, ইরান চুক্তির জন্য মরিয়া পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ইজারার গেজেট প্রকাশের আগেই উত্তর সিটির বাড্ডা-ভাটারায় বসেছে পশুর হাট : সিন্ডিকেটের দৌরাত্মের অভিযোগ! পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

৩০০ ফিটে ছিনতাইকারীর কবলে পরিচালক সোহেল খান

ফরিদুল আলম ফরিদ / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নাট্য পরিচালক সোহেল খান। ছবি- সংগৃহীত

ছিনতাইকারীর কবলে পড়ে আইফোন খোয়ালেন পরিচালক সোহেল খান। গত বুধবার (২০ মে) রাত ৯ টার দিকে পূবাইলে শুটিংয়ে যাওয়ার পথে খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে তার আইফোন ১৬ প্রো-ম্যাক্স ও নগদ এক লক্ষ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় জিডি করেছেন তিনি। জিডি নং ১৫১৯।

এ তথ্য নিশ্চিত করে সোহেল খান বলেন, ‘পূবাইলে আমার ঈদ নাটকের শুটিং চলছে। রাতে শুটিং রওনা দেই অটো করে। এমন সময় একটি মাইক্রো এসে সামনে রাস্তা বন্ধ করে মোবাইল, মানিব্যাক সবকিছু ছিনিয়ে নেয়। তিনশো ফিটের রাস্তা সন্ধ্যার পর চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ঈদ সামনে রেখে এমন ঘটনায় অনেক লোকসান হয়ে গেল।’

সোহেল খান নিয়মিত নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করেন। প্রথমবারের মতো ‘পরী আমার’ নামে সিনেমা নির্মাণ করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা