• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান ঘাতকসহ দুইজন গ্রেফতার রাজবাড়ীর পাংশায় মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৪ শতাধিক রোগী ট্রাম্পের দাবি, ইরান চুক্তির জন্য মরিয়া পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ইজারার গেজেট প্রকাশের আগেই উত্তর সিটির বাড্ডা-ভাটারায় বসেছে পশুর হাট : সিন্ডিকেটের দৌরাত্মের অভিযোগ! পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ বাপ্পা-মুক্তির সমর্থনে অভিনেতা বিলাশ খান ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি: ভূমিসেবা মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী মা জানতেন অসুস্থ, কিন্তু চার ছেলে আজ দেশে ফিরছেন লাশ হয়ে কলমের সততা বনাম মিথ্যার কারবার

পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান ঘাতকসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ২০ মে, ২০২৬

রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১, মিল্লাত ক্যাম্প সংলগ্ন রোড-৭, বাসা-৩৭ এর ৫ তলা ভবনের ৩য় তলায় অবস্থিত একটি রুমে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার (৭) কে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। সোহেল রানা (৩০) ও ২। স্বপ্না আক্তার (২৬)।

গ্রেফতারকৃত সোহেল রানা ও স্বপ্না আক্তার। ছবি- সংগৃহীত

মঙ্গলবার (১৯ মে) সকাল অনুমান ১০:৩০ থেকে ১১:০০ ঘটিকার মধ্যে ঘটনাটি ঘটে। সংবাদ পাওয়ামাত্র পল্লবী থানার একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মৃতদেহের সুরতহাল তৈরি করে, আলামত সংগ্রহ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় প্রথমে স্বপ্না আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্লবী থানা পুলিশের চৌকস টিম নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামী সোহেল রানা (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময়কাল মাত্র ৭ ঘণ্টা।

প্রাথমিক তদন্তে জানা যায়, শিশু রামিসাকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি এবং মৃতদেহের বিচ্ছিন্ন মাথাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা