• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আমি আর কোন বিনিয়োগ করতে চাইবো না: সালমান মুক্তাদির নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী গুঞ্জন পেরিয়ে শুটিংয়ে আসছেন মধুমিতা সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী আইইবি নির্বাচন ২০২৭-২৮: সিলেটে এ্যাব-এর বড় প্রচারণা সভা, মেধা ও পেশাদারিত্বের নেতৃত্ব গড়ার আহ্বান অভিনীত ২৫০ ছবির মধ্যে পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো নতুন মেগা ধারাবাহিক ‘এই ঘর এই সংসার’-এর প্রেস মিট অনুষ্ঠিত সালমান শাহ হত্যা মামলায় অনিনেতা ডনের জামিন ফের নামঞ্জুর

বেলাবো প্রেসক্লাবের আয়োজনে শফিকুল ইসলাম খানের সম্পাদক পদে নিয়োগ উপলক্ষে দোয়া ও মিলাদ

দুলাল সরকার / ৩০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দুলাল সরকার: জাতীয় সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম খান (এস আই খান) নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁর নতুন দায়িত্বের সাফল্য ও কল্যাণ কামনায় বেলাবো প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বাদ জুম্মা বেলাবো প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাইটিভির বেলাবো উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি স্বপন মাহমুদ, সাবেক সভাপতি, রুপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার দুলাল সরকার, সাপ্তাহিক অরুনিমার ভারপ্রাপ্ত সম্পাদক দিদার হোসেন পিন্টু, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি রমজান আলী জুয়েল, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি আলী হোসেন, দৈনিক কালবেলার বেলাবো উপজেলা প্রতিনিধি আলমগীর পাঠান, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধ ইশতিয়াক আহমেদ এমাদ, দৈনিক গড়বো বাংলাদেশের উপজেলা প্রতিনিধি শাহিনুর আক্তারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে শফিকুল ইসলাম খানের নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনে আরও সুনাম ও সফলতা কামনা করা হয়। পাশাপাশি দেশের সাংবাদিকতা অঙ্গনের উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্যও বিশেষ দোয়া করা হয়।

দোয়া শেষে উপস্থিত সাংবাদিকরা শফিকুল ইসলাম খানকে তাঁর নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা