• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ অকাল প্রয়াত ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি?

দর্শকের ভালোবাসায় অভি’র ‘মানজিল’

ফরিদুল আলম ফরিদ / ৫৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: ভালোবাসা, স্বপ্ন আর সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটক ‘মানজিল’ মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গত ২৩ আগস্ট কেএম সিনেমাটিক প্ল্যাটফর্মে প্রকাশিত নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। পাশাপাশি নাটকের পরবর্তী গল্প জানার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

‘মানজিল’-এর গল্প আবর্তিত হয়েছে নূর ও পরীকে ঘিরে। নূরের জীবনের কাঙ্ক্ষিত গন্তব্য ছিল পরী। ভালোবাসার মানুষটিকে ঘিরেই নিজের স্বপ্ন সাজিয়েছিল সে। কিন্তু শহরে আসার পর পরীর জীবনধারায় আসে পরিবর্তন। সেই পরিবর্তনের প্রভাব পড়ে তাদের সম্পর্কেও। সময়ের সঙ্গে বদলে যেতে থাকে দুজনের স্বপ্ন, চাওয়া-পাওয়া এবং জীবনের লক্ষ্য। একসময় তাদের ‘মানজিল’ও যেন হয়ে ওঠে ভিন্ন। এমনই এক পরিবর্তনশীল সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নাটকটির গল্প লিখেছেন রাকিব আহমেদ। নূর ও পরীর চরিত্রে অভিনয় করেছেন শোয়েব শান্ত ও সুমাইয়া অর্পা। নাটকটি পরিচালনা করেছেন এম আই অভি।

মুক্তির পর ‘মানজিল’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নাটকটির শিল্পী ও নির্মাণসংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নাটকটির গল্প ও অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন দর্শকরা। বিশেষ করে গল্পের পরবর্তী পরিণতি কী হতে যাচ্ছে, তা জানার আগ্রহই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে।

দর্শকদের এই আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েই এবার আসছে ‘মানজিল’-এর দ্বিতীয় পর্ব। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই দর্শকদের সামনে নিয়ে আসা হবে নাটকটির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের গল্প যেখানে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে, সেখান থেকেই ‘মানজিল ২’-এ গল্প কোন দিকে মোড় নেয়- এখন সেটিই দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা