• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সিএমপি কোতোয়ালী থানার বিতর্কিত ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর ‘স্ট্যান্ড রিলিজ’ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ

প্রকাশ পেল জামিল হোসেন-মুনমুনের ‘আজব শহর’

ফরিদুল আলম ফরিদ / ৮১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: বরিশালের আঞ্চলিক ভাষা, পারিবারিক টানাপোড়েন, হাসি-কান্না ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘আজব শহর’ প্রকাশ পেয়েছে। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবারকে ঘিরে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের আঞ্চলিক ভাষার ব্যবহার নাটকটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েনের পাশাপাশি এতে উঠে এসেছে প্রেম, হাসি, কান্না ও বাস্তব জীবনের নানা অনুভূতি।

‘আজব শহর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, আহমেদ মুনমুন, হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক ও খুদে শিল্পী মানহা ইসলাম। নির্মাতার প্রত্যাশা, গল্প ও ভাষার ভিন্নতার কারণে নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা জামিল হোসেন বলেন, ‘বরিশালের ভাষায় অসাধারণ একটি নাটক ‘আজব শহর’। গল্প ও নির্মাণ—দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

নির্মাতা এস এ মনির বলেন, ‘বাস্তব জীবনের সঙ্গে মিল রেখেই বরিশালের ভাষায় গল্পটি লিখেছি। এতে হাসি, কান্না ও রোমান্সের সুন্দর মিশেল রয়েছে। জামিল ও মুনমুনসহ সবাই দারুণ অভিনয় করেছেন। দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি। আশা করি ‘আজব শহর’ দর্শকদের ভালো লাগবে।’

টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর দর্শকদের কাছ থেকেও নাটকটি নিয়ে ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা