• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ অকাল প্রয়াত ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’

আইনি জটিলতায় শাহরুখ অজয় টাইগার

বিনোদন ডেস্ক / ৫৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পান মসলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে বলিউডের জনপ্রিয় তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ এবার আইনি জটিলতায় পড়েছেন। তাদের আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। অভিযোগ উঠেছে, এলাচের বিজ্ঞাপনের আড়ালে নিষিদ্ধ তামাকজাত পণ্যের প্রচার করছেন এই তিন তারকা।

প্রশাসনের দাবি, নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরোক্ষভাবে তরুণ প্রজন্মকে ক্ষতিকর নেশার দিকে উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞাপনে ব্যবহৃত প্রতীক ও সংলাপের মাধ্যমেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরেই গুটকা ও তামাকজাত পান মসলা নিষিদ্ধ। গত ১১ আগস্ট পাঠানো নোটিশে অবিলম্বে এ ধরনের প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের নিজ নিজ সামাজিক মাধ্যমের হিসাব থেকে নিষিদ্ধ পণ্যের প্রচারসংক্রান্ত বিজ্ঞাপন বা ভিডিও সরিয়ে ফেলতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, বিজ্ঞাপনে অংশ নেওয়ার বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে নিজেদের বক্তব্য জানাতে হবে তিন তারকাকে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ভোক্তা সুরক্ষা আইনের আওতায় বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা