• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষমতার গিরগিটি বদলে পার পেয়ে যাচ্ছেন ‘রিক্সা বশির’! ট্রাম্পের নৈশভোজসহ প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সিএমপি কোতোয়ালী থানার বিতর্কিত ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর ‘স্ট্যান্ড রিলিজ’ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ ইনুর ১০ বছরের কারাদণ্ড, ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা

‘দমন’ সিনেমায় গান করলেন ই এস আভির

ফরিদুল আলম ফরিদ / ১১২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: মিজানুর রহমান শামীম পরিচালিত ‘দমন’ চলচ্চিত্রে গান গাইলেন কণ্ঠশিল্পী ই এস আভির। ছবিটির একটি গানের কথা লিখেছেন পরিচালক নিজেই। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও সাবিনা ইয়াসমিন অশ্রু। চলচ্চিত্রটির সংগীত ও গানের আয়োজন নিয়ে ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘স্বপ্নের নায়িকা’ চলচ্চিত্রেও একটি গানে কণ্ঠ দিয়েছেন ই এস আভির। ওই গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাজিব ও পূজা। এছাড়া আরও কয়েকটি চলচ্চিত্রে গান করার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ চলছে বলে জানা গেছে।

চলচ্চিত্রে গান করার সুযোগ প্রসঙ্গে ই এস আভির বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এফ আই মানিকের মতো গুণী নির্মাতার ছবিতে গান করার সুযোগ পাওয়া। দর্শক-শ্রোতাদের ভালোবাসা ও দোয়া পেলে আমি সংগীতাঙ্গনে আরও ভালো কাজ করতে পারব। একই সঙ্গে আমার বাবার নাম উজ্জ্বল রাখার চেষ্টা করব।”

ই এস আভিরের বাবা বিশিষ্ট সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন। বাবার সংগীতের পথ অনুসরণ করেই আভির নিজেকে সংগীতাঙ্গনে প্রতিষ্ঠিত করতে চান। তাঁর স্বপ্ন, নিজের কণ্ঠ ও কাজের মাধ্যমে বাবার সুনাম আরও এগিয়ে নেওয়া।

নতুন প্রজন্মের এই শিল্পী চলচ্চিত্রের পাশাপাশি মৌলিক গানেও নিয়মিত কাজ করার পরিকল্পনা করছেন। সামনে আরও কয়েকটি চলচ্চিত্রের গানে তাঁকে শোনা যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা