• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: মোঃ আল আমিন খান রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার কর্মকর্তা-কর্মচারীদের সৌহার্দ্য ও দলগত চেতনা শক্তিশালী করতে বিনোদন গুরুত্বপূর্ণ: এমডি, ভাইয়া গ্রুপ উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬ ফেসবুকে ‘গতিতেই শান্তি’ পোস্ট, ১০ মিনিট পরই সড়কে প্রাণ গেল কিশোরের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী সরকারি নিবন্ধন পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি প্রতারণার অভিযোগে পরাগের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা দর্শকের ভালোবাসায় অভি’র ‘মানজিল’

পাংশায় ছুটিতে থাকা সেনাসদস্য রাহাত হোসেনকে পিটিয়ে আহত

হাবিবুর রহমান মুকুল / ৫২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আধিপত্য বিস্তারিত করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পারকুল এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। এরই মাঝে পার্শ্ববর্তী মাজাইল গ্রামের একজনকে জমি মাপাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটে। হত্যা মামলার আসামীরা হাই কোর্ট থেকে জামিনে এসে পুনরায় এলাকায় আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে।

এ দিকে গত বুধবার রাত ৮ টার দিকে পারকুল গ্রামের ছুটিতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্যকে বেধড়ক মারপিট করা হয়েছে আহত ওই সেনা সদস্য পারকুর গ্রামের ইজাহার বিশ্বাসের ছেলে রাহাত হোসেন।

এ ঘটনায় রাহাদ হোসেনের পিতা ইজহার বাদী হয়ে আকমল হোসেন টিক্কাকে প্রধান করে ৩৮ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে ইজহার বিশ্বাস বলেন আমার ছেলে রাহাত ছুটিতে বাড়িতে থাকা অবস্থায় ঘটনার সময় রাহাত পারকুল নদীর পাড়ে বসেছিল, পুর্ব শত্রুতা সামাজিক বিরোধ ও জমি সংক্রান্ত বিষয়ে কথাকাটার এক পর্যায়ে আমার ছেলের উপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হয়েছে।

এ ঘটনায় আহত সেনা সদস্য প্রথমে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিএমএস হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার পর থেকে পুনরায় ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা