• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? পাংশায় ছুটিতে থাকা সেনাসদস্য রাহাত হোসেনকে পিটিয়ে আহত বেলাবো প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন: সাংবাদিকদের মিলনমেলা যেভাবে ভারতে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে যেসব নাম আলোচনায়

কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা

ফরিদুল আলম ফরিদ / ৪৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দীর্ঘদিনের দায়িত্বশীলতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের প্রশাসন বিভাগের প্রধান মো. রাকিবুল ইসলামকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি উপলক্ষে তাঁকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন প্রতিষ্ঠানের সহকর্মীরা।

সম্প্রতি রাজধানীর বনানীতে ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়েস আহমেদ সেলিম, উপদেষ্টা মাজহারুল ইসলাম খান, গুরুত্বপূর্ণ রিপোর্টার, অফিস কো-অর্ডিনেটরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা।

অনুষ্ঠানে সহকর্মীরা মো. রাকিবুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বক্তারা বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনে রাকিবুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা, নিষ্ঠা ও কর্মদক্ষতা তাঁকে এ পদোন্নতির জন্য যোগ্য করে তুলেছে। প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও তাঁর ভূমিকা প্রশংসনীয়।

ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কায়েস আহমেদ সেলিম বলেন, রাকিবুল ইসলাম একজন দায়িত্ববান ও অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার কারণেই তিনি এ পদে উন্নীত হয়েছেন। নতুন দায়িত্বে তিনি আরও যত্নশীল ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা।

প্রতিষ্ঠানের উপদেষ্টা মাজহারুল ইসলাম খান বলেন, রাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর কাজের প্রতি আন্তরিকতা, অভিজ্ঞতা ও দক্ষতা প্রশংসার দাবি রাখে। এই পদোন্নতি তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।

সংবর্ধনার জবাবে মো. রাকিবুল ইসলাম বলেন, এই পদোন্নতি ও সম্মাননা আমার জন্য আনন্দের ও গর্বের। এ জন্য আমি ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তাঁদের আস্থা ও সহযোগিতা আমাকে সবসময় দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। নতুন দায়িত্বে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।

অনুষ্ঠানে বক্তারা রাকিবুল ইসলামের নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। সহকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা