• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? পাংশায় ছুটিতে থাকা সেনাসদস্য রাহাত হোসেনকে পিটিয়ে আহত বেলাবো প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন: সাংবাদিকদের মিলনমেলা যেভাবে ভারতে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে যেসব নাম আলোচনায়

নতুন প্রজন্মের সংগীত পরিচালক ই এস আভিরের ব্যস্ত সময়: একদিনে তিন মৌলিক গানের রেকর্ডিং সম্পন্ন

ফরিদুল আলম ফরিদ / ৮১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল সংগীত পরিচালক ই এস আভির ধারাবাহিকভাবে বাংলা গানের অঙ্গনে নিজের অবস্থান শক্ত করছেন। সংগীত পরিচালক বাবা টিটন মামার হাত ধরেই তাঁর সংগীতজীবনের সূচনা। সেই পথচলা এখন বিস্তৃত হয়েছে চলচ্চিত্র, নাটক এবং মৌলিক গানের বিভিন্ন আয়োজনে।

চলচ্চিত্র ‘কি করে ভুলি তোরে’–এর গানের মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে যাত্রা শুরু করা ই এস আভির বর্তমানে চলচ্চিত্র, নাটক, ইউটিউব প্ল্যাটফর্ম ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সুর ও সংগীতের বৈচিত্র্যে তিনি ইতোমধ্যে নির্মাতা ও শিল্পীদের আস্থার নাম হয়ে উঠেছেন।

শনিবার রাজধানীর মগবাজারের সাততারা গলিস্থ খ্যাপা স্টুডিওতে তাঁর সংগীত পরিচালনায় একসঙ্গে তিনটি মৌলিক গানের অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘বাংলাদেশ’ শিরোনামের দেশাত্মবোধক প্রতিবাদী গানে কণ্ঠ দিয়েছেন আ. আজিজ। ‘পদ্মা নদী’ শিরোনামের গানটি গেয়েছেন ‘জুনিয়র অ্যান্ড্রু কিশোর’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমান রাজ। আর ‘বন্ধু ডাকিস না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের কোকিলকণ্ঠী শিল্পী শাহনাজ রহমান রূপ।

তিনটি গানের গীতিকার প্রবাসী মো. শফিকুল আলম। সুর করেছেন বরেণ্য সংগীত পরিচালক টিটন মামা এবং সংগীত পরিচালনা করেছেন ই এস আভির।

প্রকল্পটির সার্বিক ব্যবস্থাপনা, ভিডিও পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছেন জনতা টিভির কর্ণধার ফরিদুল আলম ফরিদ। সহযোগিতায় ছিলেন এম কে জামান, মাহবুব প্রিতম ও শ্রাবণ আহমেদ। রেকর্ডিং পরিচালনা করেন রেকর্ডিস্ট রিংকু।

সংশ্লিষ্টরা জানান, তিনটি গানই শিগগির ভিডিও আকারে প্রকাশ করা হবে। জনতা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানগুলো উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে। নতুন এই তিনটি মৌলিক গান শ্রোতাদের কাছে ইতিবাচক সাড়া ফেলবে বলেও প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শিল্পী সালমান রাজ, শাহনাজ রহমান রূপ ও আঃ আজিজ এর সাথে ই এস আভির। ছবি- এম কে জামান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা