• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ ব্রাইডাল সাজে নতুন রূপে জারা মনি নব্বইয়ের দশকের প্রেমে চাঁদনী-শ্যামল জুটি নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’ বড় পর্দায় ব্যস্ত চাঁদনী শেখ টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

নরসিংদীর মাধবদীতে কারখানার ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, এলাকাবাসীর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলার মাধবদী উপজেলার ভগিরথপুর (নয়াপাড়া) এলাকায় একটি কারখানার ( মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল) বিরুদ্ধে কালো ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও অতিরিক্ত শব্দের কারণে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধান না হওয়ায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, পরিবেশ দূষণের কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে তারা আশঙ্কা করছেন। এখানে আরো উল্লেখ থাকে যে কারখানা সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যা স্বাভাবিক পাঠদান কে ব্যাহত করে।

ভুক্তভোগী এলাকাবাসী বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গিয়েছে, এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা