• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, বাউল-ভক্তদের মিলনমেলা কক্সবাজার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ ব্রাইডাল সাজে নতুন রূপে জারা মনি নব্বইয়ের দশকের প্রেমে চাঁদনী-শ্যামল জুটি নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’ বড় পর্দায় ব্যস্ত চাঁদনী শেখ টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

আজ শেখ জামালের জন্মদিন

প্রতিবেদকের নাম / ২০৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৫ তম জন্মদিন আজ শনিবার।

১৯৫৪ সালের এদিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন শেখ জামাল।

শেখ জামাল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবন্দী হন তিনি।
কিন্তু পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান।

এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানীস্থ শেখ জামালের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও তার রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা