কিরণ আহসান উল্লাহ (খোকসা, কুষ্টিয়া): বাংলার প্রাচীন ঐতিহ্য আমাদের খোকসায়..!
১৯১৩ সালে যাত্রা শুরু করা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই ব্যাংকটির বয়স আজ ১১২ বছর। কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর বাজারেই এর প্রধান কার্যালয় অবস্থিত। আশ্চর্যের বিষয় হলো_ এই ব্যাংকের পৃথিবীর কোথাও আর কোনো শাখা নেই, কেবল ঢাকায় একটি অফিস রয়েছে।
১৯৮২ সালে খুলনায় একটি শাখা খোলা হলেও ২০০০ সালে তা ব‘ন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল ‘খোকসা জানিপুর জুবিলী ব্যাংক লিমিটেড’, যা ১৯৮৭ সালের ২৬ জানুয়ারি পরিবর্তিত হয়ে হয় ‘জুবিলী ব্যাংক লিমিটেড’।
প্রথম ৭০ বছর ব্যাংকটি সমবায় ভিত্তিতে পরিচালিত হয়। পরে ১৯৮৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে আনুষ্ঠানিক লাইসেন্স পায়। যদিও নিবন্ধন, মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, তবুও খোকসার জানিপুরবাসী এই একমাত্র শাখার ঐতিহ্যবাহী ব্যাংককে নিজেদের গৌরব মনে করে।
