বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস যে কারণে প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং

‘মানুষ হত্যা করবেন না’, তালেবানের উদ্দেশে বললেন আফগান প্রতিরক্ষামন্ত্রী

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব ব্যক্তিগত আক্রোশ মেটানোর ব্যাপারে এই গোষ্ঠীর সদস্যদের হুশিয়ার করে দিয়েছেন।

বৃহস্পতিবার কাবুলে তিনি ঘোষণা করেছেন, আফগান জনগণের ওপর আক্রোশ মেটানোর খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো আফগানকে হত্যা করা যাবে না। খবর পাকিস্তানভিত্তিক গণমাধ্যম উর্দুপয়েন্টডটকমের।

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানের নাগরিকদের তালেবান সাধারণ ক্ষমা করে দিয়েছে। কাজেই কোনো তালেবান সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারও ওপর প্রতিশোধ নিতে পারবে না।

মোহাম্মদ ইয়াকুব বলেন, যদি কাউকে হত্যা করা হয়, তবে তা ইসলামিক আমিরাতের (তালেবান সরকার ঘোষিত আফগানিস্তানের নতুন নাম) নীতি  নয়।  আপনি কাউকে হত্যা করতে পারেন না, এটি সম্পূর্ণ ভুল কাজ। মুজাহিদিনদের সাধারণ ক্ষমার বিষয়টি মেনে চলা উচিত।  যদি কেউ এর পরও সহিংসতা বজায় রাখে, তবে আমরা তাকে গ্রেফতার করব এবং শরীয়ত মোতাবেক তাকে শাস্তি দেওয়া হবে।

এর আগে গণমাধ্যমে তালেবান দাবিদার ব্যক্তিদের পক্ষ থেকে আফগান নাগরিকদের ওপর শারীরিক নির্যাতনের খবর প্রকাশিত হয়।  তার পরই তালেবানের প্রতিরক্ষামন্ত্রী এ হুশিয়ারি দিলেন।

১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে অন্তর্বর্তী সরকার গঠন করে এই গোষ্ঠী।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728