মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে ৮ নারী উদ্যোক্তা পেলেন ‘সাহসিকা সম্মাননা ২০২৬’ ঢাকাস্থ রাজবাড়ী-২, পাংশা-বালিয়াকান্দি-কালুখালী ফোরামের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ঋদ্ধ দর্শকদের প্রিয় অভিনয় শিল্পী ববিতা’র শুভ জন্মদিন

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ শনিবার, ৩০ জুলাই, ২০২২
ববিতা। বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় এই নামটি উচ্চারণই যথেষ্ট। ২৩ তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায়ের “অশনি সংকেত” ছবিটি “গোল্ডেন বিয়ার” পুরস্কার অর্জন করে। ওই চলচ্চিত্রের প্রধান অভিনয় শিল্পী ছিলেন ববিতা। সারা বিশ্বের চলচ্চিত্র অংগনে ব্যাপক পরিচিতি ও প্রশংসিত হন তিনি। তাঁর খ্যাতি এতটাই বিস্তৃত হয় যে, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী পতাকা উত্তোলন, তাসখন্দ সহ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগের জুরি সদস্যের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশে তিনি চলচ্চিত্রের আন্তর্জাতিক দূত হিসেবে আখ্যায়িত হয়ে থাকেন। একাধিক বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ দেশে এবং বিদেশে নানান পুরস্কার, পদক ও সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।
ববিতা তাঁর পর্দা নাম। এই নামেই বাংলাদেশ, ভারত সহ তামাম বিশ্ব চলচ্চিত্রে তিনি সুপরিচিত। আসল নাম ফরিদা আক্তার পপি। ৩০ জুলাই, ঋদ্ধ দর্শকদের প্রিয় এই অভিনয় শিল্পী জন্মগ্রহণ করেন। জন্মদিনের শুভেচ্ছা ববিতার প্রতি।
ছবির গল্পঃ
(বামে) ববিতা। বাংলাদেশে প্রথম কোন নায়ক নায়িকার চুম্বন দৃশ্য সেন্সর অনুমোদন পায় রাজ্জাক ববিতা অভিনীত অনন্ত প্রেম ছবিতে। তবে পরবর্তীতে নায়করাজ রাজ্জাক ছবিতে ওই দৃশ্য রাখতে দেননি সামাজিক ছবির দর্শকদের কথা বিবেচনা করে। এ বিষয়ে ১৯৭৭ সালে সাপ্তাহিক চিত্রালীতে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদন।
(ডানে উপর থেকে) অশনি সংকেত ছবির চিত্রগ্রহণের আগে ববিতাকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন সত্যজিৎ রায়। বোন সুচন্দা ও জহির রায়হানের সঙ্গে। রাজ্জাক ও ববিতা পর্দায় সব সময়ই ছিলেন সাবলীল। ফারুক ববিতার পর্দা রসায়নে দর্শকদের ছিলো ভিন্ন আকর্ষণ। জাফর ইকবাল ও ববিতার পর্দা জুটি গড়ে ওঠার সম্ভাবনার কথা ভেবেছিলেন অনেক প্রযোজক ও পরিচালক। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অশনি সংকেত ছবিতে। ২০১৭ সালের ৩০ জুলাই জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে তিনি নিমন্ত্রণ করেছিলেন আমার ছবি টিমের সাংবাদিকদের। তাদের নিয়েই কেটেছিলেন জন্মদিনের কেক। একপাশে বন্ধু শফিউজ্জামান খান লোদী (প্রয়াত), আরেকপাশে বন্ধু শামীম আলম দীপেন, মাঝখানে সুচন্দা ববিতা আর চম্পা।
সূত্রঃ কাহিনীকার, কলামিষ্ট, প্রবীণ সাংবাদিক মুস্তবা সউদ’র থেকে সংগৃহীত।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728