• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

এবার চলচ্চিত্রে অনুদান পেলেন যারা

এস. এম শফি / ২৮৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহ দিতে সরকারি অনুদান দেয়া হয়। সিনেমা নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ জুন) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর ১৯টি সিনেমাকে মোট ১২ কোটি ১৫ লাখ টাকা অনুদানের জন্য চূড়ান্ত করা হয়েছে।

এ বছর অনুদান পাওয়া সিনেমাগুলোর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি এবং সাধারণ শাখায় রয়েছে ১৭টি। এবার সর্বোচ্চ ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছে মাহজাবিন রেজা চৌধুরীর ‘১৯৬৯’। সিনেমাটি পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকারের ‘জয় বাংলার ধ্বনি’। একই শাখায় ৬০ লাখ টাকা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেলের ‘একাত্তর করতলে ছিন্নমাথা’। এটি ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে।

‘আহারে জীবন’; প্রযোজক ও পরিচালক সৈয়দ উদ্দিন আহমেদ ওরফে ছটকু আহমেদ, ৬০ লাখ। ‘অন্তরখোলা’; প্রযোজক সারা যাকের, পরিচালক রতন কুমার পাল, ৬০ লাখ টাকা। ‘ভাষার জন্য মমতাজ’; প্রযোজক ও পরিচালক সরোয়ার তমিজউদ্দিন, ৬০ লাখ টাকা। ‘লাল শাড়ি’; প্রযোজক অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাস, ৬৫ লাখ টাকা। ‘বিচারালয়’; প্রযোজক ও পরিচালক শরাফ আহমেদ জীবন, ৬৫ লাখ টাকা। ‘মায়া’; প্রযোজক শাকিব খান রানা, পরিচালক হিমেল আশরাফ, ৬৫ লাখ। ‘মুক্তির ছোট গল্প’; প্রযোজক মো. দৌলত হোসাইন, পরিচালক মাসউদ যাকারিয়া চৌধুরী ও আব্দুস সামাদ খোকন, ৬০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031