• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে স্থানীয়রা গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী আহমেদ আজ অকাল প্রয়াত ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ’র জন্মদিন টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা আবুল খায়ের হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সিগারেটের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা

নৃত্যের নামে অশ্লীলতা, পালাতক আলিফকে খুঁজছে পুলিশ

বিনোদন প্রতিবেদক / ৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন প্রতিবেদক: পুলিশ সুপার (এসপি) এন.এম. সাজেদুর রহমানের নির্দেশে পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কলাতলীতে একটি হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী ও ১৩ পুরুষকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

শনিবার দুপুরে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হোটেলটিতে অসামাজিক ও দেশের সংস্কৃতিবিরোধী কার্যকলাপ পরিচালনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় ১৩ পুরুষ ও ৮ নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে পুলিশের উপস্তিতি টের পেয়ে আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে গেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সূত্রের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে মোফাসসিল হোসেন আলিফ নামের এক নাচের কোরিওগ্রাফারের নামও পেয়েছে পুলিশ। জেলা পুলিশের একটি সূত্রের দাবি, ওই ব্যক্তি মিউজিক লাউঞ্জটিতে নারী সরবরাহ এবং তাদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনের মূলহোতা। যার কিছু তথ্য-প্রমাণও পুলিশ হাতে পেয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা