• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দর্শকের ভালোবাসায় অভি’র ‘মানজিল’ টক-মিষ্টি প্রেমের গল্পে সৈয়দ অমির নতুন গান ‘বরই মাখা’ যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির শামীম জামানের অভিনীত নতুন ধারাবাহিক ‘কিপটে ফ্যামিলি টু’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান: বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে যে অভিনেত্রীরা পরিচিতি পেয়েছেন আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান

দর্শকের ভালোবাসায় অভি’র ‘মানজিল’

ফরিদুল আলম ফরিদ / ৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: ভালোবাসা, স্বপ্ন আর সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটক ‘মানজিল’ মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গত ২৩ আগস্ট কেএম সিনেমাটিক প্ল্যাটফর্মে প্রকাশিত নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। পাশাপাশি নাটকের পরবর্তী গল্প জানার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

‘মানজিল’-এর গল্প আবর্তিত হয়েছে নূর ও পরীকে ঘিরে। নূরের জীবনের কাঙ্ক্ষিত গন্তব্য ছিল পরী। ভালোবাসার মানুষটিকে ঘিরেই নিজের স্বপ্ন সাজিয়েছিল সে। কিন্তু শহরে আসার পর পরীর জীবনধারায় আসে পরিবর্তন। সেই পরিবর্তনের প্রভাব পড়ে তাদের সম্পর্কেও। সময়ের সঙ্গে বদলে যেতে থাকে দুজনের স্বপ্ন, চাওয়া-পাওয়া এবং জীবনের লক্ষ্য। একসময় তাদের ‘মানজিল’ও যেন হয়ে ওঠে ভিন্ন। এমনই এক পরিবর্তনশীল সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নাটকটির গল্প লিখেছেন রাকিব আহমেদ। নূর ও পরীর চরিত্রে অভিনয় করেছেন শোয়েব শান্ত ও সুমাইয়া অর্পা। নাটকটি পরিচালনা করেছেন এম আই অভি।

মুক্তির পর ‘মানজিল’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নাটকটির শিল্পী ও নির্মাণসংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নাটকটির গল্প ও অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন দর্শকরা। বিশেষ করে গল্পের পরবর্তী পরিণতি কী হতে যাচ্ছে, তা জানার আগ্রহই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে।

দর্শকদের এই আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েই এবার আসছে ‘মানজিল’-এর দ্বিতীয় পর্ব। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই দর্শকদের সামনে নিয়ে আসা হবে নাটকটির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের গল্প যেখানে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে, সেখান থেকেই ‘মানজিল ২’-এ গল্প কোন দিকে মোড় নেয়- এখন সেটিই দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা