• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে যে অভিনেত্রীরা পরিচিতি পেয়েছেন আইহান ও ইহান সরকারের আকিকা অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ডিসেম্বর থেকে শুটিং, তারকাবহুল বিগ বাজেটের সিনেমা ‘গুলশানের চামেলী’ নেপালে প্রাণহানি ৬৩৩, এখনো নিখোঁজ ২ হাজারেরও বেশি মানুষ প্রকাশ পেল জামিল হোসেন-মুনমুনের ‘আজব শহর’ সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন ঐশ্বরিয়ার পার্বতী লুকে নজর কাড়লেন চলচ্চিত্র নায়িকা রাজ রিপা

ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেলেন ফয়সাল হোসাইন

মনির হোসাইন পাটোয়ারী / ১৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

দলীয় নেতাকর্মী, নির্বাচিত প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব

মনির হোসাইন পাটোয়ারী: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাইক্রো ক্রেডিট বিষয়ক সম্পাদক ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব (Personal Secretary–Political) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল হোসাইন। গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে দেওয়া নিয়োগপত্র অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে তার এ দায়িত্ব কার্যকর হয়েছে।

নিয়োগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে ড. এম এ কায়ুমকে সহযোগিতা করবেন ফয়সাল হোসাইন। পাশাপাশি দলীয় নেতাকর্মী, নির্বাচিত প্রতিনিধি, নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সমন্বয়, সভা আয়োজন, রাজনৈতিক যোগাযোগ রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের দায়িত্বও পালন করবেন তিনি।

নতুন দায়িত্বের আওতায় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে বলে নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, গোপনীয়তা, আনুগত্য ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. এম এ কায়ুমের পক্ষ থেকে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ক্ষমতার সীমা অনুসরণ করার নির্দেশনাও রয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক অঙ্গনে ফয়সাল হোসাইনের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে ঢাকা-১১ আসনকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রমে তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ফয়সাল হোসাইন বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার চেষ্টা করবেন তিনি।

তার এ নতুন দায়িত্বকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয়ের ক্ষেত্রে ফয়সাল হোসাইনের অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।

সৌজন্যে:
মেহেদী হাসান মুকুল
জাসাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা