• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অগ্রিম আয়কর দিতে রাজি নন বাইকাররা, জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ দিয়ে ঈদে পর্দায় ফিরছেন মৌ মুফতি আমির হামজা এমপিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ সংসার ভাঙার কারণ জানালেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে; বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭৮ পাংশার কৃতি সন্তান প্রকৌশলী বসির খান “জিয়া শিশু-কিশোর সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নির্বাচিত স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণ নিয়ে এগোচ্ছে জামায়াত-এনসিপি, নেপথ্যে কী? দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

অগ্রিম আয়কর দিতে রাজি নন বাইকাররা, জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাইকাররা। সংগৃহীত ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইঞ্জিনের ক্ষমতার (সিসি) ওপর ভিত্তি করে মোটরসাইকেলের অগ্রিম আয়কর বসানোর যে আলোচনা রয়েছে, তাতে আপত্তি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) স্মারকলিপি দিয়েছেন বাইকাররা।

রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন বাইকাররা।

স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের লাখ লাখ মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এই কর আরোপ করা হতে পারে বলে এনবিআরের নীতিনির্ধারণী মহলে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা