• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কেন দ্বিতীয়বার বিয়ে করেননি জানালেন ববিতা বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতি ভারি বৃষ্টি’র আভাস ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: এক মাস পর গোয়াল ঘরে পুঁতে রাখা মরদেহ উদ্ধার বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট এবং দাম কত? তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, শপথ নিয়ে প্রথম ভাষণে যা বললেন গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ শেষে মঞ্চ মাতালেন সাবিনা ইয়াসমিন পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মুহম্মদ মাহবুব উল ইসলামের কথায়, মোস্তাক আহমেদের সুরে আসছে নতুন দুই গান

বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট এবং দাম কত?

আন্তর্জাতিক ডেস্ক / ৪৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১০ মে, ২০২৬
অ্যাপার্টমেন্টটি ‘রেঞ্জো’ নামের একটি ভবনে অবস্থিত। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যাপার্টমেন্টটি ৫৫ কোটি ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে।  পশ্চিম ইউরোপের মোনাকোতে অবস্থিত এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছেন এক ইউক্রেনীয় ধনকুবের।

অ্যাপার্টমেন্টটি ‘রেঞ্জো’ নামের একটি ভবনে অবস্থিত।  ৪৭ কোটি ১০ লাখ ইউরো বা প্রায় ৫৫ কোটি ৪০ লাখ ডলারে বিক্রি হওয়া এই সম্পত্তি আবাসন খাতের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি পাঁচতলাবিশিষ্ট একটি বিলাসবহুল পেন্টহাউস। এতে ২১টি কক্ষ এবং ব্যক্তিগত সুইমিংপুল আছে।

৫০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যে বিক্রি হওয়া এই অ্যাপার্টমেন্টে আরও রয়েছে জাকুজি, আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সুবিধা এবং ভূমধ্যসাগরের মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য।

বিশেষজ্ঞরা বলছেন, এই ক্রয়-বিক্রয় বৈশ্বিক অতিবিলাসবহুল আবাসন বাজারের দ্রুত সম্প্রসারণেরই প্রতিফলন।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারগুলোর একটি হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত মোনাকো। সর্বশেষ এই লেনদেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা