• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সরকারি উদ্যোগে ইলিশের উৎপাদন বাড়বে জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত রকস্টার আতিক ডালিম পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার সৌদি বিমানবন্দরে হামলার ভয়াবহ সেই দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ল ফ্যাশনের নান্দনিকতায় মডেল জারা মনি আদি বুড়িগঙ্গা চ্যানেলে প্লাস্টিক বর্জ্য ও অবৈধ দখলের অভিযোগ, ইসলামবাগ-কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনার প্রস্তুতি ট্রাম্পের ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’? বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ পোস্ট, ১০ মিনিট পরই সড়কে প্রাণ গেল কিশোরের

মফস্বল প্রতিবেদক / ১২৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে পোস্ট দেওয়ার মাত্র ১০ মিনিট পরই কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইশাদ আহমেদ (১৭) নামে এক কিশোর। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট বাসস্ট্যান্ড এলাকায় সোহাগী আর্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইশাদ নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর (পূর্ব) মিয়াজি বাড়ির বাসিন্দা ও ওমানপ্রবাসী ইলিয়াস হোসেনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইশাদ উত্তর দিক থেকে নাঙ্গলকোট বাজারের দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। সড়কের দুই পাশে দুটি বাস দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়নি। অতিরিক্ত গতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুমিল্লায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে ইশাদ নিজের ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের অল্প সময়ের মধ্যেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

ইশাদ ছিলেন প্রবাসী ইলিয়াস হোসেনের দুই মেয়ের পর একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা