• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্যাশনের নান্দনিকতায় মডেল জারা মনি আদি বুড়িগঙ্গা চ্যানেলে প্লাস্টিক বর্জ্য ও অবৈধ দখলের অভিযোগ, ইসলামবাগ-কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনার প্রস্তুতি ট্রাম্পের ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’? বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজ প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচে চিরচেনা লিয়নেল মেসি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ” শীর্ষক কৃষক মাঠ দিবস তারকা জুটি প্রীতম-শেহতাজ বিচ্ছেদের মাধ্যমে সম্পর্কের ইতি টানলেন চমক নিয়ে ঈদে আসছে আরশাদ-ইকবালের ‘নসিব’

৩০০ ফিটে ছিনতাইকারীর কবলে পরিচালক সোহেল খান

ফরিদুল আলম ফরিদ / ১৫১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নাট্য পরিচালক সোহেল খান। ছবি- সংগৃহীত

ছিনতাইকারীর কবলে পড়ে আইফোন খোয়ালেন পরিচালক সোহেল খান। গত বুধবার (২০ মে) রাত ৯ টার দিকে পূবাইলে শুটিংয়ে যাওয়ার পথে খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে তার আইফোন ১৬ প্রো-ম্যাক্স ও নগদ এক লক্ষ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় জিডি করেছেন তিনি। জিডি নং ১৫১৯।

এ তথ্য নিশ্চিত করে সোহেল খান বলেন, ‘পূবাইলে আমার ঈদ নাটকের শুটিং চলছে। রাতে শুটিং রওনা দেই অটো করে। এমন সময় একটি মাইক্রো এসে সামনে রাস্তা বন্ধ করে মোবাইল, মানিব্যাক সবকিছু ছিনিয়ে নেয়। তিনশো ফিটের রাস্তা সন্ধ্যার পর চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ঈদ সামনে রেখে এমন ঘটনায় অনেক লোকসান হয়ে গেল।’

সোহেল খান নিয়মিত নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করেন। প্রথমবারের মতো ‘পরী আমার’ নামে সিনেমা নির্মাণ করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা