বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস

মনিরামপুরে বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদককে প্রকাশ্যে গুলি করে হত্যা

মনির হোসেন
  • প্রকাশ সময়ঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মনির হোসেন (বেনাপোল প্রতিনিধি): যশোরের মনিরামপুর উপজেলায় রানা প্রতাপ (৪৫) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে এভাবে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়-য়া গ্রামের বাসিন্দা তুষার কান্তি বৈরাগীর ছেলে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জনাকীর্ণ বাজারে এই হত্যাকাণ্ডের পর ঘাতকদের আটকে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রজিউল্লাহ খান বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পেশাগত কোনো বিরোধ বা অন্য কোনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728