রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ট্রাম্পের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাঁচ সিটি প্রশাসকদের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের ১৬১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী ‘আমি তো আপনার কাছে ঠ্যাকা না’- বিএনপি নেতার উদ্দেশে এমপি হারুন সেদিন ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্টমুক্ত করেছিলাম জাতীয় সংসদকে: নাহিদ ইসলাম ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পেল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

দলের জয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান তানজিদ হাসান তামিম। তিনি টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। ৪২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম।

এছাড়া ৩৩ বলে ২৭ রান করে ফেরেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান। 

তার চেয়েও বড় কথা ১৯ ওভারে ৭০ রানে পাকিস্তান হারায় ৬ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান। আজ ৭০ রানে ৬ উইকেট হারানোর বাজে নজির গড়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। 

এদিন তরুণ পেস বোলার নাহিদ রানার গতির মুখে পড়ে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন। 

নাহিদ ৭ ওভারে ২৫ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728