সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

হাতে হাত রেখে বন্যা মোকাবেলা করব, ইনশাআল্লাহঃ আসিফ

কাউসার আলম
  • প্রকাশ সময়ঃ বুধবার, ২১ আগস্ট, ২০২৪

ভয়াবহ বন্যার কারণে সিলেটের অধিকাংশ এলাকা, ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখ লাখ মানুষ বিপাকে। খাবার ও পানির সংকটে পড়েছেন তারা। এসব এলাকার মানুষের সাহায্যার্থে অনেকে এগিয়ে আসছেন।

বন্যাকবলিত মানুষের করুণ অবস্থা দেখে হতাশ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি সবাইকে হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহবান জানিয়েছেন। 

বুধবার এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন- ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করব। ইনশাআল্লাহ।’

আসিফের পোস্টের মন্তব্যের বক্সে মাহমুদ হাসান নামে এক অনুরাগী লিখেছেন, ‘আল্লাহ তাআলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে হেফাজত করুন। আমাদের উচিত যেসব ভাইদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে তাদের সাহায্য করা। তাদের খোঁজখবর নেওয়া ও খাবারদাবার পৌঁছে দেওয়া।’

মাদিহা তিশা নামে আরেকজন অনুরাগী লেখেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সারা দেশের প্রতিটি মহল্লা থেকে টিম গঠন করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728