রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

শেষ ম্যাচ হেরেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ট্রফি শেখ জামালের

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হারলেও শিরোপা আগে থেকেই নিশ্চিত করে রাখা শেখ জামাল ম্যাচ শেষে উদযাপন করেন। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচটিতে ৮ উইকেটের ব্যবধানে হারে শেখ জামাল।

১৫ ম্যাচে ১২ জয়ে শেখ জামালের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ১১ জয়ে রূপগঞ্জের পয়েন্ট ২২। তাই হেরেও ম্যাচ শেষে ট্রফি নিয়ে উৎসবে মাতে ইমরুল কায়েসের শেখ জামাল। আজ শেখ জামালের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে রূপগঞ্জ পৌঁছে গেছে ২৫.২ ওভারেই। রকিবুল হাসান ৪০ ও নাঈম ইসলাম ২৩ রানে অপরাজিত থাকেন। তিনে নামা সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ৩৬ রান।

এর আগে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে পেসার আল-আমিন হোসেনের পেসে কাবু হয় শেখ জামাল, গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। ৮.৪ ওভার বোলিং করে মাত্র ৩১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন আল-আমিন। এ ছাড়া ২ উইকেট পান ভারতীয় রিক্রুট চিরাগ জানি। সাকিব আল হাসানের শিকার ১ উইকেট।

শেখ জামালের পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস সর্বোচ্চ ৫০ রান করেন। ২৫ রান করেন মুশফিকুর রহিম। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৫ রান।

ম্যাচ হেরে আফসোস নেই শেখ জামালের। ম্যাচ শেষ হতেই চ্যাম্পিয়ন জার্সি পরে ট্রফি নেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন বোর্ডের পেছনের দাঁড়িয়ে মাতেন উল্লাসে। তাদের সঙ্গে যোগ দেয় টিম ম্যানেজমেন্টও।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930