• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন ক্ষমতার মঞ্চে রাজনীতির খেলায় পিষ্ট সাধারণ মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানে কমানো হচ্ছে সাপ্তাহিক ছুটি খাতা না দেখেই ফল প্রকাশ, শিক্ষক সংকটে বিপর্যস্ত বিদ্যালয় স্থগিতকৃত শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ: ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াত প্রার্থীর, প্রত্যাখ্যান বিএনপির চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ছয় কর্মকর্তা পদে রদবদল আবু সাঈদ হত্যা মামলার রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: দুদকে আবেদন খৎনা প্রক্রিয়ায় ঝুঁকি: সচেতনতার অভাবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা!

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

হুমায়ুন কবির / ১৫৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

হুমায়ুন কবির,(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় উষা আক্তার(৬)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উষা উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলীর একমাত্র মেয়ে।

এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে  জানা যায়, বৃহস্পতিবার (২২)আগস্ট বিকালে উষা তার বাবার সাথে ফুফার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। গোগর ঈদগাঁহের সামনে পৌঁছালে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল উষা।এসময় রাণীশংকৈল থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দিনাজপুর যাওয়ার পথিমধ্যে উষা মারা যায়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031