মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
করাইলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে তারেক রহমান ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় পল্লী বিদ্যুতের ব্যাপক প্রচারণা সুরকন্যা আহমাদ মায়া’র পিএইচডি ডিগ্রি লাভ I top casinò online non AAMS per divertirsi in sicurezza e libertà ‎রাজধানী মহাখালীতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মঙ্গলবার আইসিসির সাথে ভিডিও কনফারেন্সের পর বিসিবির একটি বিবৃতি প্রকাশ গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্লট বরাদ্দে দুর্নীতি; শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি আটকের পর শামসুজ্জামান ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব বিবিসি বাংলার প্রতিবেদন : বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে

রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবীর
  • প্রকাশ সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এদিন বিকাল ৫ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণসম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি নূর নবী,শাহাদাৎ হোসেন,খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন সরকার,আমির আহমেদ বাবু,অধ্যাপক মনিরুজ্জামান মনি ও মুনতাসির আল মামুন মিঠু। 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক ঈশাহাক আলী ইশা ও কাইদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন,ইউনিয়ন বিএনপির সকল সভাপতি-সম্পাদকবৃন্দ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস,যুগ্ম আহবায়ক মনোয়ারা মোয়াজ্জেম ও সদস্য সচিব আনার কলি,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার ব্যাপারে সকল প্রকার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বর্ধিত সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031