রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত চাঁদাবাজ সালমান শাহ গ্রেপ্তার

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত চাঁদাবাজ সালমান শাহ (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে। সালমান শাহ পাংশা উপজেলার শরিষা খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার সময় পাংশা উপজেলার শরিষা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই শ্রীবাস গাইনসহ সঙ্গীয় অফিসার ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

অভিযানের উদ্দেশ্য ছিল পাংশা থানার এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, অবৈধ বালুখেকো এবং চোরদের গ্রেপ্তার করা। এই অভিযানে সালমান শাহকে গ্রেপ্তার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, সালমান শাহকে গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তীতে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930