শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

রমিজ আমার খেলোয়াড়, সে শেষ পর্যন্ত লড়বে, বললেন ইমরান খান

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

রমিজ রাজা যেহেতু ইমরান খানের কাছের মানুষ এবং তার প্রধানমন্ত্রিত্বের সময়ই পিসিবি চেয়ারম্যান হয়েছেন, এ কারণে ইমরান গদিচ্যুত হওয়ার সঙ্গে রমিজের মেয়াদেরও সমাপ্তির অপেক্ষায় আছেন অনেকে।

তবে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানে নতুন গঠিত সরকার রমিজকে পিসিবি চেয়ারম্যানের পদ থেকে সরাতে চাচ্ছে না। তবে সরকারের ভেতরকার অনেকেই চান, রমিজ নিজ থেকে এই পদ ছেড়ে দিক। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছের অনেকেই পিসিবি চেয়ারম্যানের পদ নিতে চান। কিন্তু পিসিবির প্যাট্রন–ইন–চিফ শেহবাজ শরিফ নাকি এসব বিষয়ে কান দিচ্ছেন না।

১৯৯২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। সেই বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন রমিজ রাজা। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবি চেয়ারম্যানের পদ নিয়ে সিদ্ধান্ত নিতে রমিজকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ইমরান খান।

সংবাদমাধ্যমকে ইমরান খান বলেছেন, পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। সে নিজেই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। রমিজ আমার খেলোয়াড়, সে শেষ পর্যন্ত লড়বে।

ইমরান খান বলেছেন, অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করেন রমিজ রাজা। পিসিবি চেয়ারম্যানের পদে থাকবেন না সরে দাঁড়াবেন, এ বিষয়ে ইমরানের কাছে নির্দেশনা চেয়েছিলেন রমিজ। সরে না দাঁড়িয়ে রমিজকে শেষ বল পর্যন্ত লড়াই করার নির্দেশ দিয়েছেন ইমরান খান।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728