সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

ভারতের আলোচিত কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ

জ.নি. ডেস্ক :
  • প্রকাশ সময়ঃ বুধবার, ১৪ মে, ২০২৫
- কর্নেল সোফিয়া কোরেশি (বামে) ও ভারতের মধ্য প্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ

পাকিস্তানে পরিচালিত ভারতের ‘অপারেশন সিঁদুর’ ঘিরে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্য প্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ। 

কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনাদের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, যারা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল, তাদের ঘরে ঢুকে জবাব দিতে তাদেরই সম্প্রদায়ের এক বোনকে বিমানে করে পাঠিয়েছিলেন মোদিজি।

ইঙ্গিত ছিল কর্নেল সোফিয়া কোরেশির দিকে, যিনি উইং কমান্ডার ব্যোমিকা সিং ও পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সঙ্গে নিয়মিত প্রেস ব্রিফিং করে ‘অপারেশন সিঁদুর’-এর অগ্রগতি জানিয়েছিলেন।

সম্প্রতি রামকুণ্ডা গ্রামে এক জনসভায় বিজয় শাহ বলেন, ওরা আমাদের হিন্দু ভাইদের বিবস্ত্র করে হত্যা করেছিল। মোদিজি তাদের ঘরে ঢুকে জবাব দিয়েছেন। আমাদের বোনেদের বিধবা করেছিল ওরা—মোদিজি তাদেরই এক বোনকে পাঠিয়ে ওদের ‘উলঙ্গ’ করে শিক্ষা দিয়েছেন।

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কংগ্রেসের মধ্য প্রদেশ সভাপতি জিতু পাতওয়ারি বিষয়টি নিয়ে এক্স-এ ভিডিও শেয়ার করে বলেন, বিজেপির এমন নিচু মানসিকতাকে কি দল সমর্থন করে?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজয় শাহের মন্তব্যকে ‘অত্যন্ত অপমানজনক, লজ্জাজনক ও অশালীন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, পেহেলগাঁওয়ের সন্ত্রাসীরা দেশকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এ দেশ একজোট হয়ে জবাব দিয়েছে। আগে নৌবাহিনীর শহীদ কর্মকর্তার স্ত্রীকে ট্রোল করা হয়েছে, এরপর পররাষ্ট্র সচিবের মেয়েকে হয়রানি, এখন সেনা কর্মকর্তা সোফিয়া কোরেশিকে নিয়ে বিজেপি মন্ত্রীর কদর্য মন্তব্য—এটাই বিজেপি-আরএসএস-এর নারী বিদ্বেষী মানসিকতা।

মল্লিকার্জুন খাড়গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার দলের এই মন্ত্রীকে বরখাস্ত করার আহ্বান জানান। সূত্র: টাইমস অব ইন্ডিয়াইন্ডিয়া টুডে, দ্য হিন্দুইটিভি ভারত

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728