• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান সংরক্ষিত নারী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করল বিএনপি এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনকুবের, সরকারি কর্মকর্তার গোপন অর্থ লেনদেনের তথ্য ফাঁস

জ.নি. ডেস্কঃ / ৬৬৫৪৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

বিশ্বের ৩০টি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ১০০ এর বেশি ধনকুবেরসহ ৩০০ শতাধিক সরকারি কর্মকর্তার গোপন অর্থ লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপারস

এ সব কোম্পানির এক কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম।

বিবিসি বলছে, অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি প্রমুখ।

ফাঁসকৃত নথিতে দেখা গেছে, জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ গোপনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালিবুতে ১০ কোটি ডলারের সম্পদ করেছেন।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় তিন লাখ ১২ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোনাকোয় গোপন সম্পদ এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিসের ফ্রান্সে দুই কোটি ২০ লাখ ডলার দিকে প্রাসাদ কেনার তথ্য বেরিয়ে এসেছে।

এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ পরিবার চলতি বছর যুক্তরাজ্যে ৪শ মিলিয়ন পাউন্ডের বাণিজ্য করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনক্সি একটি অফশোর কোম্পানিতে ২৫ শতাংশ মালিনাকান কিনেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031