রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

বাচসাস-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা ও ইফতার মাহফিল

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ সোমবার, ১১ এপ্রিল, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ৫৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল উদযাপিত হয়েছে। গত ১০ এপ্রিল (রোববার) জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সদস্যদের উপস্থিতি, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের অংশগ্রহণে পুরো আয়োজন আনন্দমুখর হয়ে ওঠে। বাচসাস-এর আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাবিবুল হুদার সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসান দর্পণের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক এ. জিহাদুর রহমান জিহাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন। এছাড়া বক্তব্য রাখেন চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা অঞ্জনা, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ বাচসাসের সিনিয়র সদস্যরা।

উল্লেখ্য, গত ৭ মার্চ সাধারণ সদস্যদের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভায় এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটি এক মাসের ব্যবধানে বাচসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিলের আয়োজন করে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930