সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

বন্যাদুর্গতদের পাশে দাড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন

জ.নি. রিপোর্ট:
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তা করতে তহবিল গঠন করেছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার বেলা ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠানো যাবে ।

আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে দেশের ১২ জেলা। এসব জেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ।  বন্যায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য- সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়’।

‘আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:
হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় 
হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩’

এতে আরো বলা হয়, ‘এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে’।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728