রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমেই পড়তাম: মিশা সওদাগর

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময়ঃ সোমবার, ২২ আগস্ট, ২০২২
মিশা সওদাগর-মৌসুমী

‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌসুমী। প্রথম ছবি দিয়েই জনপ্রিয়তায় শীর্ষে উঠে আসেন তিনি। এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। তার হাসি, অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন লাখো ভক্ত। এবার মৌসুমীর ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন মিশা সওদাগরও। তিনি বলেন, ‘সিনেমায় আসার পর যদি প্রেমে পড়তেই হতো, তা হলে মৌসুমীর প্রেমেই পড়তাম। ওর ব্যক্তিত্ব, যোগ্যতা এসব কারণে ভালো লাগত। অবচেতন মনেই ওর প্রতি ভালো লাগা কাজ করত। তবে প্রেমে পড়েছি, এটি বলা যাবে না।’

মিশা আরও বলেন, ‘শাবনূরের অভিনয়ের প্রেমে পড়েছিলাম। ওর কণ্ঠস্বর আর চোখের ব্যবহার ছিল চমৎকার। ওর মতো শিল্পী আমাদের প্রজন্মে নাম্বার ওয়ান।’

মিশা আরও জানান, স্কুলে থাকতেই হবু স্ত্রীর প্রেমে পড়েছিলেন তিনি। চিত্রনায়ক সাইমন সাদিককে দেওয়া সাক্ষাৎকারে মিশা বলেন, ‘প্রেম করেছি তোমার ভাবির (মিশার বর্তমান স্ত্রী) সাথেই। আমি যখন ম্যাট্রিক পরীক্ষার্থী তখন ও ক্লাস এইটে পড়ত। তখন থেকেই তার প্রেমে পড়ি। এই প্রেম চলেছে দীর্ঘ সময়। আসলে আমি পড়ালেখায় ভালো ছিলাম না। কিন্তু তোমার ভাবি ভালো স্টুডেন্ট ছিল। তার চুল ছিল ভীষণ সুন্দর। সবার সাথে ভালো ব্যবহার করে সে। এক কথায় মানুষের যে কোয়ালিটি থাকে, যা আকর্ষণ করে, তোমার ভাবির সেটা রয়েছে’।

মিশা সওদাগর আরও জানান, তিনি কোনো গুঞ্জন বা ঝামেলার মধ্যে নেই। কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728