রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের নামে জালিয়াতি ও মিথ্যে তথ্যের পাহাড়: মুন্সীগঞ্জের নান্টুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাহারুল আলম শুধু একজন আইজিপি নন, দুঃসময়ের কাণ্ডারি ! রণবীর সিংয়ের ক্যারিয়ারের সেরা ওপেনিং: ‘ধুরন্ধর’ প্রথম দিনেই ২৭ কোটি রুপি! এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে নেই রাজউক অনুমোদন; ৬/৭ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়তে পারে নারায়ণগঞ্জের বহু আবাসিক ভবন অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি র‌্যাব-৯-এর অভিযান সিলেটে বিদেশী মদ ও ইয়াবা জব্দ; মাদক ব্যবসায়ী আটক হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান উদ্ধার হলো অপহৃত নাজিম উদ্দিন; গ্রেফতার দুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাড্ডাতে দোয়া মাহফিল

পাংশা-কালুখালী উপজেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

গতকাল ঢাকার অদূরে পূর্বাচলে বসেছিল রাজবাড়ী জেলার পাংশা- কালুখালী উপজেলা বাসীর এক মিলন মেলা। ঢাকাস্থ পাংশা -কালুখালী উপজেলা সমিতি কর্তৃক আয়োজিত “বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫” এর ব্যানারে দিনব্যাপী অনুষ্ঠানটি ২৪ জানুয়ারি শুক্রবার সী-সেল পার্ক পিকনিক স্পট, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রকমের খেলাধুলা রাফেল ড্র সহ ছিল মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান। সমিতির নতুন সভাপতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম এর আহবানে সাড়া দিয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জনাব হাবিউর রহমান হাবিবের সঞ্চালনা ও পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৭.০০ টা থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বাসে এবং নিজস্ব পরিবহন ব্যবস্থায় প্রায় ২০০০ মানুষ অংশগ্রহণ করেন এই মিলনমেলায়। বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। ডিডিসি লিমিটেড এর কর্ণধার মিসেস নিলুফার রফিক, আকতার ফার্নিচার এর কর্ণধার জনাব আখতারুজ্জামান, জনাব ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পাংশা -কালুখালী উপজেলা সমিতির সভাপতি জনাব খোন্দকার রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব এনামুল হক মুরাদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সম্পর্কে ডিডিসি লিমিটেড এর কর্ণধার মিসেস নিলুফার রফিক ও আকতার ফার্নিচার এর কর্ণধার জনাব আখতারুজ্জামান বলেন, এই সমিতির বিগত বনভোজন ও মিলনমেলায় এসেছি বেশ কয়েকবার। তবে, এবারের আয়োজন আমাদের কাছে বিগত দিনের আয়োজনের চেয়ে অনেক প্রাণবন্ত ও পরিচ্ছন্ন ছিলো, আশা করি আগামী অনুষ্ঠানগুলো আরো সুন্দর হবে সেই কামনা করি এবং যতটুকু সহযোগিতা প্রয়োজন তা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আমরা ইনশাআল্লাহ।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
December 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930