• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

পবিত্র মাহে রমজান উপলক্ষে Bigo Live এ্যাপস এ ইসলামি সঙ্গীত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদুল আলম ফরিদ / ১৩৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: পবিত্র রমজান উপলক্ষে জনপ্রিয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম Bigo Live (বিগো লাইভ) এ্যাপস-এ আয়োজন করা হলো ইসলামি সঙ্গীত ও হামদ-নাত প্রতিযোগিতা। অনলাইনে অনুষ্ঠিত এই আয়োজনে দেশ-বিদেশের অসংখ্য তরুণ শিল্পী অংশগ্রহণ করেন এবং ধর্মীয় সুরে মুখর হয়ে ওঠে পুরো প্ল্যাটফর্ম।

প্রতিবছরের ন্যায় এবারও আয়োজক হিসেবে ছিলেন আমেরিকা প্রবাসী রাশেদুল হাসান সানী। সানী জানান, মাহে রমজানের পবিত্রতা ও আধ্যাত্মিকতা তুলে ধরতেই এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হামদ, নাত ও ইসলামি গান পরিবেশনা লাইভে উপস্থাপন করেন। দর্শকরাও লাইভে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন অভিজ্ঞ সংগীতশিল্পী ও ইসলামি সঙ্গীত সংশ্লিষ্ট ব্যক্তিরা। যাদের মধ্যে রয়েছেন তিন প্রধান বিচারক বিবি শামস্, আমেরিকা প্রবাসী কবিতা ও অন্তর। এছাড়া অতিরিক্ত বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন, আয়োজক সানী, গান পাগল শ্রাবণ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম। পরিবেশনার মান, কণ্ঠস্বর, উপস্থাপনা ও ধর্মীয় আবেগ- এই বিষয়গুলোকে ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হয়।

প্রতিযোগিতা শেষে সেরা এগারো শিল্পীদের নাম ঘোষণা করা হয় এবং সেরা ১১ জন সহ ১৮ জন প্রতিযোগিদেরকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরষ্কার নগদ অর্থ দশ হাজার টাকা পান মিকাইল হোসেন। দ্বিতীয় পুরষ্কার নগদ সাত হাজার টাকা পান মেঘলা। তৃতীয় পুরষ্কার পান যৌথ ভাবে রাকিব হাসান ও কন্ঠ শ্রমিক দীপ্তি। এছাড়াও পঞ্চম থেকে এগারতম পুরষ্কার পান যথাক্রমে- মুক্তা, পারিসা, ওয়াসিকা, অনামিকা দিপা, নাজমুল, মায়া ও সিঙ্গার শেফা, প্রত্যেকে দুই হাজার টাকা করে নগদ অর্থ পুরষ্কার পান। সেরা আঠারো এর বাঁকি সাতজন হলেন সিঙ্গার ইমরান খান, বাউল রব সরকার, আজিম, অরণী, জলপদ্ম, সিঙ্গার প্রিয়া ও সাগর। এরা প্রত্যেকে এক হাজার টাকা নগদ অর্থ পুরষ্কার পান।

অংশগ্রহণকারী শিল্পীরা জানান, অনলাইনের এই আয়োজন তাদের জন্য একটি বড় সুযোগ। তারা বলেন, মাহে রমজানের মতো পবিত্র সময়ে ইসলামি সঙ্গীত পরিবেশন করতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।

প্রতিযোগিতায় যৌথভাবে অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালন করেন চলচ্চিত্র তারকা অভিনেতা শামিম খান চিকন আলী ও সাংবাদিক, চলচ্চিত্র ও নাট্য পরিচালক ফরিদুল আলম ফরিদ (রোমিও রাজবাড়ী)। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও ব্রডকাষ্টিং করেন গান পাগল শ্রাবণ। সার্বিক তত্বাবধানে ছিলেন কবিতা। সার্বিক সহযোগিতা করেন উপদেষ্টা মন্ডলী হিসেবে প্রবাসী জাকির হোসেন, প্রবাসী আবেগী মন, রাশিয়ান মিলানা, প্রবাসী নক্ষত্র, কণ্ঠশিল্পী শ্রেয়া, প্রবাসী আলী, কমেন্ট আলী ও প্রবাসী নূর বিন্দাস সহ অনেকে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম ইসলামি সংস্কৃতি ও সঙ্গীতের প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক কনটেন্ট বাড়বে। আগামীতেও এ রকম প্রোগ্রাম কন্টিনিউ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক সানী।

প্রতিযোগিতাটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং রমজানের বিশেষ আয়োজন হিসেবে এটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031