রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত আজ শোভাযাত্রা করবে বিএনপি

কাউসার আলম
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত আজ শোভাযাত্রা করবে বিএনপি
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি।
দলীয় সূত্র জানিয়েছে, আজ বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হবে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ গিয়ে শোভাযাত্রা শেষ হবে।
এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার ছিল ৭ নভেম্বর। ৭ নভেম্বর দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির মধ্যে বড় পরিসরে শোভাযাত্রা করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728